স্বস্তি দিয়েই শুরু অগাস্ট মাস
অগাস্ট মাসের শুরুটা LPG গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির হয়েছে। তেল সংস্থাগুলি ১ অগাস্ট ২০২৬ থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। তবে ১৪.২ কেজির বাড়ির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
এর পাশাপাশি সংস্থাগুলি গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে, LPG Cylinder-এর সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত e-KYC সম্পূর্ণ করে নেওয়া উচিত।
Domestic LPG Cylinder-এর দামের দিকে তাকালে, দিল্লিতে একটি সিলিন্ডারের দাম ৯৪২ টাকা, কলকাতায় ৯৬৮ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা বলে উল্লেখ করা হয়েছে।