Best Stocks To Buy : শেয়ার বাজারে এই ধরনের মাল্টিব্যাগার স্টকের (Multibagger Stock) দিকে নজর থাকে সবার। অনেকে খুঁজে পেলেও বহু বিনিয়োগকারীকেই খালি হাতে ফিরতে হয় মার্কেট থেকে। ভারতের বাজারেও রয়েছে এরকম একটা মাল্টিব্য়াগার স্টক, যা ইনভেস্টারদের টাকা ৫ বছরে বহুগুণ করে দিয়েছে। ৭১ টাকার স্টক হয়েছে ৮২০ টাকা।
কী নাম এই স্টকের
শেয়ার বাজারের চরম অস্থিরতম অবস্থাতেও দারুণ পারফরম্য়ান্স দেখিয়েছে এই স্টক। বছরের পর বছর ভাল পারফরমেন্স দেখিয়েছে এই কোম্পানি। যার ফলস্বরূপ মাল্টিব্য়াগার রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ইন্ডিযান স্টক মার্কেটে এই শেয়ারের নাম ICE Make Refrigeration । পাঁচ বছর আগে আপনিও যদি ওই স্টকে বিনিয়োগ করতেন তাহলে আজ ১১.৫ লাখ টাকার রিটার্ন আসতে আপানার কাছে।
পরিসংখ্য়ান কী বলছে
শেয়ার বাজারে ইতিহাস বলছে, বছরের পর বছর একপেশে ভাল রিটার্ন দেওয়া এই স্টক সম্প্রতি কিছু পুল ব্যাক করেছে। ফলে অনেকেই এই স্টক এখন নেওয়ার বিষয়ে দ্বিধা বোধা করছেন। তবে হিস্ট্রি বলছে, বিনিয়োগকারীদের জন্য দারুণ সম্পদ তৈরি করে দিয়েছে এই মাল্টিব্যাগার শেয়ার।
কবে থেকে স্টকে বুল রান
ভারতের শেয়ার বাজারে ২০২২ সালের ফ্রেব্রুয়ারি থেকে এই স্টকে বুল রান দেখা গেছে। যা ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত টানা পজিটিভ রিটার্ন দিয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে স্টক ১২৪০ শতাংশ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। সম্প্রতি স্টক ফ্রেস রেকর্ড উচ্চতা ছুঁয়ে ১০৮৮ টাকায় পৌঁছেছে। আগে যা দুই সংখ্য়ার স্টক ছিল, এখন তা তিন সংখ্যায় পৌঁছে গেছে। মার্চ ২০২০ সালে এই স্টক সর্বনিম্ন ২৫.৬৫ টাকা ছুঁয়েছিল, সেখান থেকে ৩০৯৬ শতাংশ লাফ দেখা গেছে স্টকে। এখন যা ৮২০ টাকা এক পিসের দাম হয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট