Last Updated:
Success Story: রাস্তার ধারের চপ বিক্রেতা থেকে আজ কোটিপতি ব্যবসায়ী! বীরভূমের বোলপুরের এক সাধারণ মানুষের অসাধারণ সাফল্যের কাহিনি জানুন। অল্প পুঁজিতে শুরু করে কীভাবে পরিশ্রম, অধ্যবসায় ও ব্যবসায়িক দক্ষতায় তিনি গড়ে তুললেন কোটি টাকার ব্যবসা, সেই অনুপ্রেরণামূলক সাফল্য জানুন…
বীরভূম, সৌভিক রায়: লাল মাটির শহর কবিগুরুর বোলপুর শান্তিনিকেতনের রাস্তার একসময় চপ, মুড়ি, গুগনি বিক্রি করতেন এরই সঙ্গে সবজি বিক্রি করতেন এবং কাপড়ের ব্যবসা করতেন রাম সাউ। আর পাঁচটা মানুষের মতো সেই সাধারণ জীবন থেকে আজ তিনি ও তাঁর ভাই শ্যাম সাউ শান্তিনিকেতনের পরিচিত ব্যবসায়ী ও মুখ হয়ে উঠেছেন। তাদের মালিকানাধীন নামী রিসর্ট-সহ একাধিক ব্যবসা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে।
