Last Updated:
Money Making Tips: পাহাড়ি এলাকায় কমলা চাষের কথা এতদিন বেশি শোনা গেলেও এবার উত্তরবঙ্গের সমতলেও কমলা ফলানোর সম্ভাবনা তৈরি হয়েছে। সফল হলে আগামী দিনে কৃষকদের জন্য খুলতে পারে বিপুল লাভের নতুন দরজা।
মালদহ, জিএম মোমিন: আমের জন্য বিশ্বজোড়া খ্যাতি মালদহের। তবে এবার সেই আমের জেলাতেই কমলা চাষ করে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিলেন এক প্রগতিশীল কৃষক। পুরাতন মালদহ ব্লকের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা দীপক রাজবংশী নিজের জমিতে সফলভাবে ভুটানি প্রজাতির কমলার চাষ করে চমক সৃষ্টি করেছেন। আম, বিভিন্ন ফল, সবজি ও অন্যান্য ফসলের পাশাপাশি তিনি প্রায় ছয় বছর আগে পরীক্ষামূলকভাবে দশটি ভুটানি কমলার চারা রোপণ করেন।