বিয়ে এবং বিভিন্ন শুভ অনুষ্ঠানে মানুষ সোনা কিনে থাকেন। দাম যতই হোক না কেন, অনেক ক্ষেত্রেই তাঁরা সোনা কিনতে বাধ্য হন। দাম কমলে অবশ্য কিছুটা স্বস্তি মেলে। কিন্তু এখন দাম আরও বাড়তে থাকায় চিন্তা বাড়ছে। এর মধ্যে WGC-এর মতো সংস্থার এই প্রস্তাব বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদি সোনাকে কৌশলগত খনিজের মর্যাদা দেওয়া হয়, তাহলে এর মূল্য হঠাৎ করে বাড়তে পারে। সোনার দাম বাড়ার পিছনে যে একাধিক কারণ রয়েছে, তার মধ্যে এটিও একটি কারণ হতে পারে। ফলে সোনার দাম ফের বাড়বে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।