Last Updated:
এতদিন ইমন চক্রবর্তীকে দেখেছেন গায়িকা হিসেবে, তিনি গানের শো হোস্টও করেছেন৷ এবার তিনিই সঞ্চালক৷ ইমনের নতুন যাত্রা শুরু৷ কবে, কোথায় দেখবেন?
কলকাতা: বাংলা জনপ্রিয় অ্যাপ ‘হইচই’ (hoichoi)-এর সঙ্গে গাটছড়া বাঁধলেন গায়িকা ইমন চক্রবর্তী৷ এবার তিনি হবেন একটি শোয়ের হোস্ট৷ সিরিজ-সিনেমার পাশাপাশি ‘হইচই’ (hoichoi) নিয়ে আসছে তাদের প্রথম নন-ফিকশন অরিজিনাল সিরিজ—‘কর্ম ক্লিনিক’ (Karma Clinic)। এটি ১০ পর্বের একটি আকর্ষণীয় সিরিজ, যা মানুষের অভিজ্ঞতা, আধ্যাত্মিকতা এবং আত্ম-আবিষ্কারের এক অনন্য মেলবন্ধন তুলে ধরে। জনপ্রিয় গায়িকা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তীর সঞ্চালনায় এই সিরিজটির শুরু হবে ১৫ই আগস্ট থেকে৷ এরপর ১২ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতি শনিবারে দুটি করে নতুন পর্ব শুধুমাত্র ‘হইচই’-তে মুক্তি পাবে।
