আয়োজকদের অন্যতম মিস্টার জুবের বলেন, “সানবার্ন ফেস্টিভ্যাল মন্দারমণিতে আয়োজন করার অন্যতম কারণ এই ফেস্টিভ্যালকে আরও জনপ্রিয় করে তোলার জন্য। প্রথমবার সানবার্ন ফেস্টিভ্যাল পশ্চিমের সমুদ্র সৈকত ছেড়ে পূর্ব উপকূলের সমুদ্র সৈকত কে বেছে নেওয়া হয়েছে। তাই এবার মন্দারমণিতে এই ফেস্টিভ্যাল। ১৬ আগস্ট দুপুর ১২ থেকে রাত্রি ১০টা পর্যন্ত চলবে সানবার্ন ফেস্টিভ্যাল। বলিউড, ইএমডি, হার্ড টেকনো, হিপ হপ, পপ এবং টেকনো গান পারফর্ম করবেন শিল্পীরা।”