অনেক ভক্তের কাছে পুরো ব্যাপারটি বেশ মিষ্টি লেগেছে। একজন লিখেছেন, “আমার কাছে এই সংশোধনগুলো খুব মিষ্টি লাগে। ” আরেকজন ভক্ত তাঁর পক্ষ নিয়ে বলেন, “আমার কাছে তাঁর টুইটগুলো অত্যন্ত মিষ্টি লাগে, আরে বাবা, তাঁর বয়স তো ৮৩।” তাঁর ‘কৌন বনেগা ক্রোড়পতি’ গেম শো-এর প্রসঙ্গ টেনে একজন মজা করে বলেন, “উনি যদি কখনও কেবিসি-তে প্রতিযোগী হন, তবে তাঁর ৭ কোটির প্রশ্নটা হওয়া উচিত, আপনার শেষ টুইটের নম্বর কত?” কাজের কথা বলতে গেলে, অমিতাভ বচ্চনকে সর্বশেষ তেলেগু ছবি ‘কাল্কি ২৮৯৮ এডি’-তে দেখা গিয়েছিল।