Last Updated:
মুক্তির অপেক্ষায় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত৷ বছরের অন্যতম বড় বাজেট এবং জিৎ-এর ছবি হিসেবে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে৷ প্রতিটি নতুন লুক প্রকাশের সঙ্গে সঙ্গে ছবিটিকে ঘিরে দর্শকদের উৎসাহ আরও বাড়ছে।
কলকাতা: ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, ‘লাভ এক্সপ্রেস’, ‘আমি শুধুই তোর হলাম’, ‘হারানো প্রাপ্তি’, ‘তোকে ছাড়া বাঁচব না’, ‘১৮-তে ৭২’ (এই ছবিটির পরিচালকও তিনি), ‘সোনার কেল্লায় যক্ষর ধন’-এর মতো চলচ্চিত্র এবং ‘লালবাজার’, ‘মৌচাক’, ‘দ্য মহাভারত মার্ডারস’, ‘কাটাকুটি’ ও ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর মতো ওয়েব সিরিজে অভিনয় করা সুপরিচিত অভিনেতা জ্যামি বন্দ্যোপাধ্যায় এবার ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এ ‘রঘু’ নামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খলচরিত্রে অভিনয় করেছেন। স্বাধীনতা দিসব উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে অভিনেতা জিতের নতুন ছবি৷ এই ছবিতে বিল্পবী অনন্ত সিং-এর চরিত্রে অভিনয় করছেন৷ এই ছবিতে মোট ৯টি লুকে দেখা যাবে অভিনেতাকে৷ এই ছবিতে অভিনয় করতে গিয়ে প্রচুর পরিশ্রম করেছেন জিৎ৷ এবং এভাবে কোনও হিরো এতটা পরীক্ষা-নিরীক্ষা করেননি৷ এই ছবির অন্য অভিনেতা জ্যামি বন্দ্যোপাধ্যায় ভূয়সী প্রশংসা করেছেন সুপারস্টার অভিনেতার৷ এবং তিনি জানিয়েছেন যে শ্যুটিং চলাকালীন কী ঘটেছিল তাঁর ও জিতের মধ্যে৷
