তিনি সিমি গারেওয়াল, জীবনে প্রথম প্রেম তাঁর লন্ডনের প্রতিবেশী, জামনগরের মহারাজা। ২০১৩ সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে, ১৭ বছর বয়সে তিনি তাঁর প্রতিবেশী, জামনগরের মহারাজার প্রেমে পড়েন। তিনি বলেন, এটি ছিল এক আবেগঘন সম্পর্ক যা তিন বছর ধরে চলেছিল। কিন্তু তারপর, কোনও এক কারণে, তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।