নয়াদিল্লি: ফের টালমাটাল টাটা গোষ্ঠী। টাটা সন্স থেকে পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন। বর্তমান কার্যকালের মেয়াদ পূর্ণ করবেন তিনি। তবে মেয়াদ পেরিয়ে গেলে পুনরায় নিযুক্ত হতে চান না বলে জানিয়ে দিয়েছেন। আর কয়েক দিনের মধ্যেই, আগামী ১৮ অগাস্ট টাটা সন্সের বার্ষিক সাধারণ সভার (AGM) বৈঠক রয়েছে। তার আগে চন্দ্রশেখরনের পদত্যাগ ঘিরে শোরগোল শুরু হয়েছে। (N Chandrasekaran Resigns)
টাটা সন্সে চন্দ্রশেখরনের কার্যকালের মেয়াদ নিয়ে বেশ কিছু দিন ধরেই টানাপোড়েন চলছিল। ২০২৫ সালের জুলাই মাসে চেয়ারম্যান হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব নবীকরণের ক্ষেত্রে দু’টি শর্ত পেশ করা হয়। ওই প্রস্তাবে বলা হয়, ১) টাটা সন্সকে অবশ্যই তালিকাভুক্ত নয় এমন, অর্থাৎ আনলিস্টেড সংস্থা হিসেবে থাকতে হবে, ২) হোল্ডিং কোম্পানিচে এসপি গ্রুপের যে অংশীদারিত্ব রয়েছে, তার লিক্যুইডিটির জন্য সুরাহা বের করতে হবে। (TATA Sons)
আরও পড়ুন: ধ্রুব রাঠীর ভিডিও সরাল Google, ভারতে আর দেখা যাবে না, ঠিক কী ছিল তাতে?
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চুক্তি নবীকরণের বিষয়টি এগোয়নি। বরং তার পরিবর্তে এয়ার ইন্ডিয়া, টাটা ডিজিটাল-সহ টাটা গ্রুপের পাঁচটি সংস্থাকে ঘুরিয়ে দাঁড় করানোর বিষয়টি অগ্রাধিকার পায় সেখানে। চন্দ্রশেখরন পদত্যাগ করতে পারেন বলে জল্পনা শুরু হয় সেই সময়ই। কারণ ডিরেক্টর হিসেবে তাঁর পুনর্নিয়োগের সপক্ষে প্রয়োজনীয় সমর্থন ছিল না।
২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কার্যকালের মেয়াদ রয়েছে চন্দ্রশেখরনের। তার পরও কাজ চালিয়ে যেতে পারবেন কি না, তা নির্ভর করছিল পুনর্নিযুক্তির উপর। কিন্তু পদত্যাগপত্রে নিজেই জানিয়েছেন যে আর নিযুক্তি চান না। অর্থাৎ চেয়ারম্য়ান হিসেবেই টাটা থেকে বিদায় নিচ্ছেন তিনিয ফলে টাটা গোষ্ঠীর নেতৃত্ব নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হল।
আরও পড়ুন: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
তবে একেবারে আচমকা কিছু ঘটেনি, বেশ কিছু দিন ধরেই টানাপোড়েন চলছিল টাটা গোষ্ঠীর অন্দরে। শিল্পমহলে কান পাতলে শোনা যাচ্ছে, চন্দ্রশেখরন এবং টাটা ট্রাস্টসের চেয়ারম্যান, রতন টাটার ভাই নোয়েল টাটার মধ্যে বনিবনা হচ্ছিল না। শেয়ার হোল্ডারদের সঙ্গেও মতবিরোধ দেখা দিচ্ছিল।
বিশেষ করে টাটা সন্স এবং টাটা ট্রাস্টসের মধ্যে ফাটল চওড়া হচ্ছিল ক্রমশ। বোর্ডে কারা থাকবেন, ব্যবসায়িক কৌশল কী হওয়া উচিত-সেই সব নিয়ে ঐকমত্য তৈরি হচ্ছিল না কিছুতেই। শাপুরজি পালোনজির প্রস্তাবিত প্রস্থান ঘিরেও টানাপোড়েন চলছিল। টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে চন্দ্রশেখরনের পুনর্নিযুক্তির তীব্র বিরোধিতা করেন নোয়েল টাটা। শেষ পর্যন্ত চন্দ্রশেখরন নিজেই পদত্যাগ করলেন। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি টাটা সন্স।
১৯৮৭ সালে টাটা গোষ্ঠীতে যোগ দেন চন্দ্রশএখরন। ২০০৯ সাল TCS-এর সিইও নিযুক্ত হন তিনি। ২০১৭ সালে টাটা সন্সের দায়িত্ব হাতে পান।