Last Updated:
নাসিরুদ্দিন শাহকে কটাক্ষ করেছেন কঙ্গনা রানাওয়াত৷ বর্ষীয়ান অভিনেতাকে শিয়ালের সঙ্গে তুলনা করেন অভিনেত্রী৷
মুম্বই: ছাত্র আন্দোলন নিয়ে বলিউডের নীরবতা প্রসঙ্গে নাসিরুদ্দিন শাহের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কঙ্গনা রানাওয়াত৷ অভিনেত্রী থেকে রাজনীতিবিদ কঙ্গনা এর আগেও বলিউডের এক নায়িকাকে উদ্দেশ্য করে নিন্দা করেন৷ মনে করা হয়েছিল তিনি সোনাক্ষী৷ এবার কঙ্গনার নিশানায় নাসিরুদ্দিন শাহ৷ বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন উল্লেখ করেন যে, চলমান প্রতিবাদ নিয়ে বলিউডের বহু বিখ্যাত ব্যক্তিত্ব নীরব থাকলেও, সময় এলে তাঁরা মুখ খুলবেন। তিনি বলেন, “মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না।”
