Last Updated:
এসে গিয়েছে এই শোয়ের নতুন প্রোমো, তাতেই দেখা গিয়েছে সুপারস্টার অভিনেতাকে৷ যদিও এই শোয়ের সঞ্চালক ছিলেন অন্য এক অভিনেতা৷
মুম্বই: টেলিভিশনের পর্দায় ফিল্মের হিরো! এই ট্রেন্ডটা ২৫ বছর আগে শুরু করেছিলেন অমিতাভ বচ্চন৷ কৌন বনেগা ক্রোড়পতির মাধ্যমে তিনি টিভি জগতে পা রাখেন৷ তার আগে টেলিভিশন ও সিনেমার তারকাদের মধ্যে অনেকটা ফারাক ছিল৷ তবে বিগ বি টেলিভিশন জগতে পা দিতে সেই ছুৎমার্গ মুছে যায়৷ বিগ বি-র পর থেকে একের পর এক ফিল্মের তারকারা এসেছেন টিভি-তে৷ বেশিরভাগ নিয়েছেন কোনও না কোনও রিয়ালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে৷
