Last Updated:
National Flag: স্বাধীনতা দিবসের আগে হাওড়ার উনসানি গ্রামে জাতীয় পতাকা তৈরির কর্মযজ্ঞ। পেশা ও দেশপ্রেমের অনন্য মেলবন্ধনে নিজের বাড়িটিকেই তিরঙ্গার রঙে রাঙিয়েছেন কারিগর রাজু হালদার। হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে কেন্দ্র করে চাহিদা বেড়েছে আরও। তবে পতাকা তৈরি এই শিল্পীর কাছে এখন আবেগ হয়ে উঠেছে।
হাওড়া, রাকেশ মাইতি: পেশা যখন নেশা ও ভালবাসা..! দেশপ্রেমে বুঁদ রাজু হালদার ও তাঁর পরিবার! হাওড়ার উনসানি গ্রামের চিত্রটি এখন উৎসবের। এখানে কয়েকটি পরিবার বংশপরম্পরায় জাতীয় পতাকা তৈরির কাজ করে আসছে। পৈতৃক ভিটেয় বাপ-ঠাকুরদার হাত ধরে শুরু হওয়া এই শিল্পকে এখন সযত্নে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁদের সন্তানরা।