*স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যোগ্য কারা? আজ বুধবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য কারা। জুলাই পর্যন্ত যদি কোনও সমস্যা থেকেও থাকে অগাস্টে টাকা পাওয়ার সময় থেকে কোনও ত্রুটি আর থাকবে না বলেই দাবি করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “এটা মহিলাদের স্কিম, বয়স নির্দিষ্ট করা আছে। নতুন সরকার স্বচ্ছতার ভিত্তিতে ফর্ম চালু করেছে, পোর্টাল চালু হয়। জুলাই মাসে ১ কোটির বেশি মহিলাকে যখন টাকা ট্রান্সফার শুরু হয়, তখন কিছু অভিযোগ আসে। হাউস টু হাউস ভেরিফিকেশন শুরু করি। ১ কোটি ৭০ লক্ষ বা তার থেকে একটু বেশি মহিলা আবেদন করেন, যার মধ্যে জুলাই মাসের প্রাপকও ছিলেন। মোটামুটি একটা ভেরিফিকেশনের কাজ করছি, যেটা আগামিকাল পর্যন্ত চলবে।”