Last Updated:
PM Surya Ghar: বিদ্যুতের বিল কমাতে বড় সুযোগ। PM Surya Ghar Yojana-এর মাধ্যমে বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানোর জন্য মিলতে পারে সরকারি ভর্তুকি। জেলায় প্রকল্পের প্রচারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
ফুলিয়া, মৈনাক দেবনাথ: কেন্দ্র সরকারের ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’র বাস্তবায়নে গতি আনতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হল শান্তিপুরে। ফুলিয়ার সুকান্ত ভবনে শান্তিপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার জন্য একটি তথ্য প্রদানকারী কিয়স্কেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লকের বিডিও সব্যসাচী রায়,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তী, বিদ্যুৎ দফতরের আধিকারিকরা এবং বরাত পাওয়া কোম্পানির আধিকারিকরা।