পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে যোগ্য ভূমিমালিক কৃষক পরিবার বছরে মোট ৬,০০০ টাকা পান। তিনটি কিস্তিতে ২,০০০ টাকা করে সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা হয়। অন্যদিকে, কৃষক বন্ধু প্রকল্পে এক একর বা তার বেশি জমি থাকলে বছরে সর্বোচ্চ ১০,০০০ টাকা এবং এক একরের কম জমি থাকলে জমির পরিমাণ অনুযায়ী দুই কিস্তিতে ন্যূনতম মোট ৪,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি কৃষকের মৃত্যুর ক্ষেত্রে পরিবারের জন্য রয়েছে ২ লক্ষ টাকার মৃত্যুকালীন সহায়তা।