Last Updated:
Bangladesh New President: ফল ঘোষণার পর সংসদে দেখা গেল সৌহার্দ্যের ছবি। একে একে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কোলাকুলি করলেন বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথমে তিনি সংসদের বিরোধী দলনেতা তথা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেন। এরপর বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধী দলীয় চিফ হুইপ তথা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান-সহ সংসদ সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় ও কোলাকুলি করেন মির্জা ফখরুল। ফল ঘোষণার পর সংসদ চত্বরে তাঁর এই সৌজন্য বিনিময়ের ছবি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।
ঢাকা: ভারতের মাটিতে বসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে তাঁর নিজের দেশে ফেরার ঘোষণা করার পর থেকেই ফের তপ্ত বাংলাদেশের রাজনীতি৷ শেখ হাসিনার ওই ঘোষণার পর পরই তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত মহম্মদ শাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন গত মাসে৷ তারপরে আজ, দীর্ঘ ৩৫ বছর পরে বাংলাদেশে ছিল রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ৷ সেই ভোট পর্বে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। আর ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। সিইসি এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেছেন।
