Last Updated:
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার বাড়তে থাকা রাজনৈতিক চাপে জর্জরিত। গুরুত্বপূর্ণ শরিক পিপিপির সঙ্গে দূরত্ব বাড়ার পাশাপাশি বিরোধীরাও ঐক্যবদ্ধ হওয়ার পথে। ফলে আরও উত্তপ্ত হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার ক্রমশ রাজনৈতিক চাপের মুখে পড়ছে। শাসক জোটের গুরুত্বপূর্ণ শরিক পাকিস্তান পিপলস পার্টি (PPP)-র সঙ্গে দূরত্ব বাড়ার পাশাপাশি বিরোধী দলগুলিও একজোট হওয়ার পথে এগোচ্ছে। ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
