SBI-এর ৪৪৪ দিনের FD-তে কত সুদ পাবেন?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৪৪৪ দিনের মেয়াদের FD-তে ৫৯ বছর পর্যন্ত বয়সের সমস্ত গ্রাহককে ৬.৪৫ শতাংশ সুদ দিচ্ছে। যেসব গ্রাহকের বয়স ৬০ বছর বা তার বেশি, তাঁরা ৪৪৪ দিনের FD স্কিমে ৬.৯৫ শতাংশ সুদ পাবেন। এছাড়া, ৮০ বছর বা তার বেশি বয়সের গ্রাহকদের ৪৪৪ দিনের FD-তে ৭.০৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এই FD স্কিমে সর্বোচ্চ ২,৯৯,৯৯,৯৯৯ টাকা পর্যন্ত জমা করা যায়।