কেউ যদি ৩০ বছর বয়সে বিনিয়োগ শুরু করেন, তাহলে ৬০ বছর বয়স পর্যন্ত তাঁর হাতে ৩০ বছর সময় থাকবে। অন্যদিকে, ২৫ বছর বয়সে বিনিয়োগ শুরু করলে সময় পাওয়া যাবে প্রায় ৩৫ বছর। ৩৫ বছর বয়সে শুরু করলে সময় থাকবে ২৫ বছর এবং ৪০ বছর বয়সে শুরু করলে মাত্র ২০ বছর সময় পাওয়া যাবে। এছাড়াও বর্তমান আয়, ভবিষ্যতে বেতন বৃদ্ধি, মাসিক খরচ, সন্তানের পড়াশোনা, EMI, চিকিৎসার খরচ এবং অবসরের পরের প্রয়োজনীয়তাও ঠিক করে দেয়, বাস্তবে কত টাকার রিটায়ারমেন্ট ফান্ড প্রয়োজন।