Last Updated:
Tropical Cyclone Narra: টঙ্কিন উপসাগরে ঘূর্ণিঝড় ‘নারা’ তৈরি হয়েছে। এর ফলে ধ্বংসাত্মক বৃষ্টির আশঙ্কা আরও তীব্র হয়েছে। এই ঘূর্ণিঝড় ৯৭২টি গ্রাম গ্রাস করে আরও শক্তিশালী হয়ে উঠেছে। ঝোড়ো হাওয়া এবং ভূমিধসের কারণে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে যেতে হয়েছে। আবহাওয়াবিদরা নতুন করে সতর্কতা জারি করেছেন। সক্রিয় দক্ষিণমুখী বায়ুপ্রবাহের প্রভাবে আগামী কয়েক দিন হংকংয়ে বৃষ্টি এবং দমকা হাওয়াসহ বজ্রঝড় হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। হংকং অবজারভেটরি জানিয়েছে, ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘নারা’ হংকং থেকে বেশ কিছুটা দূরে অবস্থান করবে বলে আশা করা হচ্ছে। তাই ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সতর্কতা সঙ্কেত জারি করার সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
এ বছর বর্ষার মরশুম একের পর এক বহু ধ্বংসাত্মক খবর নিয়ে আসছে। বন্যা, ভূমিকম্প এবং ভূমিধসের মধ্যে ভয়াবহ ঝড়ের আতঙ্কও বাড়ছে। দক্ষিণ চিন সাগরে টঙ্কিন উপসাগরে (Gulf Of Tonkin) একটি বিপজ্জনক ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। মানবজাতির জন্য এই আতঙ্কের নাম ‘নারা’ (Cyclone Narra), যা বঙ্গোপসাগর থেকে আসছে এবং শক্তিশালী দক্ষিণ-পশ্চিম মৌসুমির সঙ্গে মিলিত হয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। এই গোটা পরিস্থিতি একটি ভয়াবহ বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার উপর আছড়ে পড়তে চলেছে। এই বিপজ্জনক ঘূর্ণিঝড় ইতিমধ্যেই লাওসের ৯৭২টি গ্রামকে প্রায় গ্রাস করে ফেলেছে এবং আগামী দু’দিন এই গোটা অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা রয়েছে।
