Last Updated:
US Military Plane In Russia: ঘটনাটিতে বিশ্ব জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য থেকে জানা যায় যে, বিমানটি (ফ্লাইট নম্বর RCH4555) লাটভিয়ার রাজধানী রিগা থেকে উড্ডয়ন করে সরাসরি মস্কোতে অবতরণ করে। মস্কোতে পৌঁছানোর আগে বিমানটি আমেরিকার প্রেসিডেন্টের ব্যবহৃত ঘাঁটি ‘জয়েন্ট বেস অ্যান্ড্রুস’ থেকে রিগায় গিয়েছিল।
ক্রেমলিন: ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-র তথ্য অনুসারে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি পরিবহন বিমান মস্কোর ভনুকোভো বিমানবন্দরে ল্যান্ডিং করেছে। তবে ক্রেমলিন জানিয়েছে যে, বিমানটি সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য নেই। রয়টার্সের তথ্য অনুযায়ী, বোয়িং গ্লোবমাস্টার মডেলের বিমানটির লেজে যুক্তরাষ্ট্রের রেজিস্ট্রার্ড নম্বর ছিল এবং এটি গ্রিনিচ মান সময় (GMT) সকাল ৭টার দিকে লাটভিয়ার রিগা থেকে মস্কোতে উড়ে এসেছিল।
