Last Updated:
Where Indians Are Investing More: সোনা ও জমি দীর্ঘদিন ধরেই ভারতীয়দের পছন্দের সঞ্চয়ের মাধ্যম। তবে বদলাচ্ছে বিনিয়োগের ধরণ। ব্যাঙ্ক, শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে বাড়ছে ভারতীয় পরিবারের টাকার প্রবাহ।
আমাদের বেশিরভাগ পরিবারের কাছেই সঞ্চয় বলতে হয়তো সোনা কেনা, জমি নেওয়া, ব্যাঙ্কে টাকা রাখা অথবা বাড়িতে নগদ অর্থ রাখাকেই বোঝায়। কিন্তু একটু থামুন, এবার ছবিটা বদলাচ্ছে। ভারতীয় পরিবারগুলির টাকা ধীরে ধীরে জমি ও সোনার মতো সম্পদ থেকে সরে ব্যাঙ্ক, শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দিকে যাচ্ছে। করোনার পর থেকেই এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
