Last Updated:
India Bangladesh Trade News: মালদহের মহদিপুর স্থলবন্দরে কাটল দীর্ঘদিনের জমি জটিলতা। ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার হাতে প্রথম পর্যায়ের জমি তুলে দেওয়ার পর এবার সীমান্তে বাণিজ্যের গতি বাড়াতে আধুনিক আইসিপি তৈরির কাজ শুরু হচ্ছে।
মালদহ, জিএম মোমিন: জমি জটিলতার অবসান ঘটিয়ে এবার আধুনিক পরিকাঠামোয় নতুন রূপ পেতে চলেছে ভারত-বাংলাদেশ সীমান্তের মালদহের মহদিপুর স্থলবন্দর। আন্তর্জাতিক বাণিজ্য ও সীমান্ত পারাপারের পরিষেবায় গতি আনতে মহদিপুর স্থলবন্দরকে ইন্টিগ্রেটেড চেক পোস্ট বা আইসিপি আওতায় আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রাপোল স্থলবন্দরের ধাঁচে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত আইসিপির জন্য মোট প্রায় ২৫ একর জমি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৬.৭০ একর জমি আনুষ্ঠানিকভাবে ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হল।