Last Updated:
Nepal Flash Floods Rescue Operations: বরফ-পাথরের ধসে ভয়াবহ বন্যা নেপালে, এখনও পর্যন্ত উদ্ধার ২৯ জন। জানুন লেটেস্ট আপডেট…
রসুয়া, সিদ্ধান্ত মিশ্রা, নিউজ ১৮: নেপালে ভয়াবহ হড়পা বন্যার পরিস্থিতিতে জোরকদমে চলছে উদ্ধারকাজ। উদ্ধার অভিযানে ১৫টি হেলিকপ্টার নামানো হয়েছে বলে জানিয়েছেন নেপালি সেনার ব্রিগেডিয়ার জেনারেল রাজা রাম বাসনেত। তিনি সিএনএন নিউজ ১৮-কে জানান, মাটিতেও উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। বুধবার বরফ ও পাথরের ধস থেকে ভয়াবহ হড়পা বন্যার সৃষ্টি হয়। এর জেরে নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। বহু গ্রাম এবং পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
