Last Updated:
Flash Floods Hit Northern Nepal: নেপালে ভয়াবহ হড়পা বান, তিব্বত সীমান্তে ভেসে গেল ঘরবাড়ি-গাড়ি-সেতু। দেখুন সেই মুহূর্তের ভিডিও…
রসুলা: নেপালে হড়পা বানে বিরাট বিপর্যয়। বুধবার সকালে উত্তর নেপালের ভোটে কোশী নদীতে ভয়াবহ হড়পা বান দেখা দেয়। এর জেরে তিব্বত সীমান্তের কাছে রসুয়া জেলার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, যানবাহন, সেতু এবং বিভিন্ন পরিকাঠামো প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। শতাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। হাজারের উপর মানুষের ভেসে যাওয়ার আশঙ্কা। ১২টি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ চালানো হচ্ছে। উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী বালেন শাহ।
