Last Updated:
স্থানীয় কর্তৃপক্ষের অনুমান, তিব্বতের দিক থেকে প্রবেশ করেছে বন্যার জল। প্রাথমিক ভাবে খবর, চিন সীমান্তবর্তী তিমুরে এবং স্যাব্রুবেসী এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাসুয়ার জেলাশাসক নগেন্দ্র পারিয়ার রয়টার্সকে জানান, বেশ কিছু গ্রামীণ এলাকা ভেসে যাওয়ার খবর মিলেছে।
কাঠমান্ডু: আবার হড়পা বান-বিপর্যয় হিমালয়ে। বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে হড়পা বান নামে। তিব্বতের সীমান্ত লাগোয়া এলাকায় তার আগে হয় ভূমিকম্প এবং তুষারধস। বুধবার নেপাল এবং চিনের তিব্বত অঞ্চলের বেশ কিছু এলাকা বিধ্বংসী হড়পা বান ও ভূমিধসে বিপর্যস্ত হওয়ার পর অন্তত ১৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে সেতু ধ্বংস হয়েছে, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ ব্যাহত হয়েছে। এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন।
