২৬ অগাস্ট যখন প্রথম ওই সিসিটিভি ফুটেজটা ভাইরাল হতে শুরু করল, প্রথমে অনেকেই ভেবেছিলেন, এটা AI ভিডিও৷ বিরাট, বহুতল সাদা একটা বিল্ডিং, আর তার সামনে পিঁপড়ের মতো হাঁটছেন মানুষ৷ তাঁদের মৃত্যুর হয়ত কয়েক সেকেন্ড আগে৷ তারপরেই সেই সাদা বাড়ির পিছন দিক থেকে একেবারে সাপের ফণার মতো উঠে এলো বিশাল এক জলস্তম্ভ৷ আছড়ে পড়ল, ভাসিয়ে নিয়ে গেল৷ মুহূর্তে নিঃশেষ না জানি কত প্রাণ৷ নেপাল-চিন সীমান্তে কোথায় সেই সাদা ভবন? যা নিয়ে আজ এত আলোচনা৷
