Last Updated:
Nepal Flash Flood: বুধবার নেপাল-চিন সীমান্তের কাছে এই বিপর্যয়ের সূত্রপাত। এরপর হড়পা বান নীচের দিকে দ্রুত নেমে এসে একাধিক এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। জলের তোড়ে বহু রাস্তা ও সেতু ভেসে গিয়েছে। প্লাবিত হয়েছে একাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পও। বিপর্যয়ের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। নেপাল ও চিন– দুই দেশের প্রশাসনই নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে।
কাঠমান্ডু: এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের মাঝেই আরেক হাড়হিম করা খবর৷ ভোটে কোশী নদীর মতোই ঘটতে পারে আরও এক হড়পা বানের ঘটনা৷ নেপাল-তিব্বত সীমান্তের কাছে নতুন করে একটি বাঁধসৃষ্ট হ্রদ (Barrier Lake) তৈরি হওয়ায় আরও বড় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। নেপালে হড়পা বান ও ভূমিধসে ভয়াবহ ক্ষয়ক্ষতির মধ্যে উদ্ধারকারী দল যখন পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত, তখনই এই নতুন আশঙ্কার কথা সামনে এসেছে। প্রসঙ্গত, নেপালের বর্তমান ঘটনায় ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে, নিখোঁজ কমপক্ষে ১৬০০ জন৷ তার মধ্যে ১৭৮ জন ভারতীয়৷
