সোশাল মিডিয়ায় এখন কনটেন্ট ক্রিয়েটরদের বাড়বাড়ন্ত৷ নানা ধরনের আকর্ষণীয় কনটেন্ট কীভাবে তৈরি হবে তার জন্য রয়েছে প্রতিযোগিতা৷ কেউ বানাচ্ছেন বেড়াতে যাওয়ার ভ্লগ তো কেউ তৈরি করছেন ঘর সাজানোর ভিডিও৷ এরমধ্যে সব থেকে বেশি যা পছন্দ করেন দর্শকরা, তা হল রান্না বা রেসিপি ভিডিও৷ ঘরোয়া রান্না, কম সময়ে সুস্বাদু ডিশ বা বাড়িতেই রেস্তোরাঁর মতো রান্না, এই সবই থাকে কনটেন্টে৷ তবে শুধু রান্না নয়, নিজেদের জীবনের গল্প তুলে ধরে খুবই জনপ্রিয় হয়েছে মা মাসি কিচেন৷
