Mobile Recharge: সব রিচার্জ প্ল্যানের চিন্তা বাড়াল ভারত সঞ্চার নিগম লিমিটেডের (BSNL) দুর্দান্ত এই অফার। যেখানে রাষ্ট্রায়ত্ত এই কোম্পানি আপনাকে দিচ্ছে দিনে দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কলের সুবিধা। সঙ্গে থাকছে আরও অনেক কিছু। নীচে সেই বিষয়ে বিস্তারিত বিবরণ পাবেন আপনি।
কী কী সুবিধা পাবেন এই প্ল্যানে
আপনিও যদি দিনে বেশি ডেটা ব্যবহার করেন, তাহলে এই মোবাইল রিচার্জ প্ল্যান আপনার জন্য আদর্শ। কোম্পানি এখানে আপনাকে দিচ্ছে দিনে ৩ জিবি ডেটা ছাড়াও আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এখানেই শেষ নয়। আপনি পাচ্ছেন দিনে ১০০ করে SMS। মোট ৩০ দিনের মেয়াদে এই প্ল্যানের সুবিধা পাবেন গ্রাহক। এর দাম পড়বে ২৯৯ টাকা। যার অর্থ , আপনাকে মাসে একবারই রিচার্জ করতে হবে।
এই প্ল্যানের সবথেকে বড় প্লাস পয়েন্টে এর ডেটা
BSNL-এর এই রিচার্জ প্ল্যানে সবথেকে বড় সুবিধে, এর দিনে ৩ জিবি ডেটার সুবিধা। যারা নিত্যদিন মুভি বা ভিডিয়ো দেখেন, তাদের জন্য আদর্শ এই ডেটা প্ল্য়ান। এখানে ভিডিয়ো গেমিং, ইন্টারনেট সার্ফিং ছাড়াও আপনি মিউজিক স্ট্রিমিংয়ের মতো সুবিধা পাবেন। মনে রাখবেন, কোনও কারণে আপনার ডেটা দিনে ৩ জিবি অতিক্রম করে গেলেও সমস্যা হবে না। কোনওভাবেই আপনার নেট কানেকশন বন্ধ হবে না। এরপর আপনার নেটের স্পিড ৪০ কেবিপিএস গতিতে পরিষেবা দেবে।
এখানে প্ল্যান ভ্যালিডিটি ৩০ দিনের, ২৮ দিনের নয়
অন্যরা যেখানে ৩০ দিনের প্ল্যানে অপেক্ষাকৃত বেশি টাকা চার্জ করছে, সেখানে রাষ্ট্রায়ত্ত এই কোম্পানি দিচ্ছে কেবল ২৯৯ টাকায় এত সুবিধা। তাও আবার সারা মাস, মানে ৩০ দিনের জন্য। তবে এখানে একটা বিষয় মাথায় রাখবনে, প্ল্যানে কোথাও কোম্পানি বলেনি যে আগের দিনের খরচ না হওয়া ডেটা পরের দিন যে্াগ হবে। সব মিলিয়ে এখানে আপনি ৩০ দিনে ৯০ জিবির হাই স্পিড ডেটা পাবেন।
BSNL ₹299
3GB Data/Day • Unlimited Calls • 100 SMS/Day • 30 Days Validity#BSNLIndia #BSNLSelfCareApp #InternetForEveryone #DigitalLife #IndiaOnline #BSNLServices #SmartIndia #EverydayConnectivity @CMDBSNL @robertravi21 pic.twitter.com/bTKJ56dArK
— BSNL India (@BSNLCorporate) August 30, 2026
১ সেপ্টেম্বরই পুরনো ভাবমূর্তি ঝেড়ে ফেলে এবার নতুন চেহারা নিয়েছে ভোডাফোন-আইডিয়া (Vi)। শাহরুখ খানকে (Shahrukh Khan) সামনে রেখে এল নতুন বিজ্ঞাপন। যেখানে একটাই বার্তা দিচ্ছে কোম্পানি-‘ভি বদল রাহা হে, তৈয়ার রহিয়ে'(ভি বদলে যাচ্ছে, প্রস্তুত থাকুন)। আগামী সপ্তাহের মধ্যেই বড় ব্র্যান্ড বদলের জন্য প্রস্তুতি নিচ্ছে কোম্পানি।
কী করতে চলেছে কোম্পানি ?
Vi এবার তাদের লোগোর আইডেন্টিটিকে অন্য থ্রিডি মাত্রা দিয়েছে। যেখানে আইয়ের গোল বলটি নীচে নয় ওপরে রাখা হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এই নতুন ব্র্যান্ড লোগোর ডিজাইন কোম্পানির ইতিবাচক মানসিকতা, প্রাণশক্তি ও ভবিষ্যতের সম্ভাবনার প্রতিফলক হতে চলেছে। ১ সেপ্টেম্বর থেকে কোম্পানির ডিজিটাল প্লাটফর্ম, খুচরো দোকান ছাড়াও কমিউনিকেশন সেন্টারে এই নতুন লোগো দেখা যাবে।
আরও পড়ুন : বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?