Last Updated:
Bigg Boss Bangla: গত সোমবার থেকেই শুরু হতে চলেছে ‘বিগ বস’ বাংলার নতুন সিজন। ‘বিগ বস’ বাংলার নতুন সিজন নিয়ে উত্তেজনা তুঙ্গে দর্শকদের মধ্যে। এবার সায়ক ও জয়িতার ঝামেলা নিয়ে তুমুল উত্তেজনা বিগ বসের ঘরে৷ সায়কের বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ তুললেন জয়িতা৷
কলকাতা: ‘বিগ বস’ নিয়ে নিয়ে উত্তেজনার শেষ নেই দর্শকদের৷ প্রথম দিন থেকেই জমে উঠেছে ‘বিগ বস’-এর শো৷ বিগ বস মানেই কন্ট্রোভার্সি৷ এবং শুরু থেকেই অভিনেতা ভরত কল ও তনুশ্রী রায় দাসের ঝগড়া নজর কেড়েছে দর্শকদের৷ সম্প্রতি সায়ক চক্রবর্তী ও জয়িতা চট্টোপাধ্যায় শিরোনামে উঠে এসেছেন৷ ‘বিগ বস’-এর প্রোমো সামনে আসতেই জোর চর্চা শুরু হয়েছে৷
