Last Updated:
Money Making Tips: উত্তরবঙ্গের মাটিতে এবার শুরু হতে পারে অ্যাভোকাডো চাষ। ‘সবুজ সোনা’ নামে পরিচিত এই ফলের চাষ কৃষকদের জন্য খুলে দিতে পারে আয়ের নতুন সম্ভাবনা। জানুন বিস্তারিত।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : ড্রাগন ফ্রুটের পর এবার উত্তরবঙ্গের কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার নাম অ্যাভোকাডো। বিশেষ করে মেক্সিকান হাস অ্যাভোকাডো চাষকে ঘিরে উত্তরবঙ্গের কৃষকদের মধ্যে বাড়ছে আগ্রহ। ইজরায়েল থেকে উন্নতমানের চারা এনে এই চাষে নতুন করে উদ্যোগী হয়েছে কোফার্ম। স্বাস্থ্যসচেতন মানুষের কাছে দিন দিন বাড়ছে অ্যাভোকাডোর চাহিদা। ফলে ভবিষ্যতে উত্তরবঙ্গের কৃষকদের কাছে এই বিদেশি ফলই হয়ে উঠতে পারে লাভজনক বাণিজ্যিক ফসল। উষ্ণ, তুষারমুক্ত আবহাওয়া অ্যাভোকাডো চাষের জন্য উপযোগী। সাধারণত ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পর্যাপ্ত বৃষ্টিপাত অথবা নিয়মিত সেচ এবং ভালো জলনিকাশ ব্যবস্থা এই চাষের জন্য গুরুত্বপূর্ণ।