Last Updated:
Agriculture News: বর্ষাকালে মাঠে সবুজ ঘাসের অভাব কাটাতে দারুণ ভূমিকা নিতে পারে ধনচে। বসিরহাটের আকিপুর গ্রামের এক যুবক ফেলে রাখা পতিত জমিকে কাজে লাগিয়ে এই চাষ শুরু করেছেন, যা স্থানীয় পশুপালকদের যেমন স্বস্তি দিচ্ছে, তেমনই গ্রামীণ অর্থনীতিতে আয়ের এক নতুন বার্তা পৌঁছে দিচ্ছে।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বর্ষা এলেই গ্রামবাংলার বহু এলাকায় পশুখাদ্যের জোগান নিয়ে সমস্যায় পড়তে হয়। মাঠে চাষের কাজ চলায় কিংবা অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক সময় পর্যাপ্ত সবুজ ঘাস ও পশুখাদ্য পাওয়া যায় না। সেই সময় পশুখাদ্যের ঘাটতি মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ধনচে গাছ। আর এই ধনচেকেই কাজে লাগিয়ে দীর্ঘদিনের পতিত জমিতে চাষের পাশাপাশি আয়ের নতুন পথ তৈরি করেছেন বসিরহাটের আকিপুর গ্রামের যুবক জালাল উদ্দিন নূর।