সন্দেহজনক এন্ট্রি দেখলে সঙ্গে সঙ্গে এই ৩টি কাজ করুন
যদি অথেন্টিকেশন হিস্ট্রিতে এমন কোনও লেনদেন বা ভেরিফিকেশন দেখতে পান, যা আপনি করেননি, তাহলে দেরি না করে দ্রুত পদক্ষেপ নিন।
প্রথমত, UIDAI-এর টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৯৪৭-এ যোগাযোগ করে সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করুন।
দ্বিতীয়ত, mAadhaar অ্যাপে থাকা Biometric Lock ফিচার ব্যবহার করে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস ডেটা লক করে দিন, যাতে অন্য কেউ সেগুলি ব্যবহার করতে না পারে।
তৃতীয়ত, নিয়মিত আপনার আধার অথেন্টিকেশন হিস্ট্রি পরীক্ষা করতে থাকুন।