কলকাতা: ইতিমধ্যেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে সোনার দাম। তারপর বাজার কিছুটা সংশোধন হয়েছে। তারপরও সোনার বাজারের অস্থিরতা কমেনি। আন্তর্জাতিক বাজারে কমেক্স ফিউচার্সে সোনা একদা আউন্স প্রতি ৪ হাজার ৪১৩ ডলারের নীচে নেমে গেলেও পরে তা ঘুরে দাঁড়িয়ে আবার ৪ হাজার ৪৭৮০ ডলারের আশপাশে লেনদেন হয়। আজকের দাম অনুযায়ী এই দাম প্রায় ১৩ হাজার ৫৮৭ টাকা। অন্যদিকে, ভারতীয় বাজারে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে স্পট গোল্ডের দাম প্রতি ১০ গ্রামে নেমে এসেছে ১ লক্ষ ৫৪ হাজার ৪২৫ টাকায়।
কিন্তু আগামী দিনে সোনার দাম বাড়বে নাকি কমবে? বিশেষজ্ঞদের মতে ৫ টি বিষয় এমন রয়েছে, যা ঠিক করবে আগামীতে কোন দিকে যাবে সোনার দাম।
মার্কিন ফেডের সুদের হারের হ্রাস-বৃদ্ধি
ফেডারেল রিজার্ভ সুদের হার বদলাবে নাকি বদলাবে না, তার উপর অনেক কিছু নির্ভর করে। এর উপরই নজর থাকে বাজারের। সুদের হার কমার সম্ভাবনা সোনার পক্ষে ইতিবাচক। যদিও আমেরিকার কঠোর অর্থনৈতিক নীতি সোনার উপর চাপ তৈরি করতে পারে।
আমেরিকান ডলার ও ট্রেজারি ইল্ড
ডলারের দুর্বলতা এবং মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড কমলে সাধারণত সোনার দাম বাড়ার সম্ভাবনা থাকে। ঠিক উল্টো দিকে ডলার যদি শক্তিশালী হয় ও ইল্ড বৃদ্ধি পায়, তাহলে দাম কমে এই ধাতুর।
মার্কিন অর্থনৈতিক তথ্য
আমেরিকার নন-ফার্ম পেরোল, বেকারত্বের হার এবং মূল্যস্ফীতির তথ্য আগামী দিনের বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসংস্থান বাজার দুর্বল হলে ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কমে। অর্থাৎ সুদের হার কমের দিকেই থাকে। আর এমন হলে দাম কমে সোনার।
আরও পড়ুন: কোনও মাসের SIP মিস হলে কতটা ক্ষতি? সেই ক্ষতি সামাল দিতে কী করবেন, উপায় বললেন বিশেষজ্ঞ
কেন্দ্রীয় ব্যাঙ্কের কেনাকাটা ও ভূ-রাজনৈতিক ঝুঁকি
বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সেই সব দেশে অর্থনৈতিক স্থিতবস্তা বজায় রাখতে প্রচুর পরিমাণে সোনা কেনে। আর তার সঙ্গে যুদ্ধ বা কোনও ধরনের ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি হলে দাম বাড়ে সোনার।
টাকার দাম ও দেশীয় চাহিদা
ভারতীয় যদি ক্রমাগত দুর্বল হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্থিতিশীল থাকলেও ভারতের বাজারে সোনার দাম বাড়াতে পারে। উৎসব ও বিয়ের মরশুমে সোনার গয়নার চাহিদা বাড়ে। এর ফলে কিছুটা হলেও সোনার দাম এদিক ওদিক হয় বাজারে।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)