১০ লক্ষ টাকার বেশি নগদ জমা করলে কী হয়?
ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করার জন্য নিজে থেকে কোনও কর দিতে হয় না। তবে কোনও ব্যক্তি নির্ধারিত ১০ লক্ষ টাকার নগদ জমার সীমা ছুঁয়ে ফেললে, তাঁকে ওই টাকার উৎসের প্রমাণ দিতে হতে পারে। যদি ওই টাকা আপনার বেতন, ব্যবসা, ভাড়া থেকে আয় বা কৃষি আয় থেকে আসে এবং আপনি তা আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে দেখিয়ে থাকেন, তাহলে কোনও সমস্যা হওয়ার কথা নয়। বড় অঙ্কের নগদ লেনদেনের ক্ষেত্রে আয়ের উৎসের প্রমাণ হিসেবে বেতন স্লিপ, ব্যবসার বিক্রির রেকর্ড, ভাড়ার চুক্তিপত্র বা জমি বিক্রির নথি সবসময় সংরক্ষণ করে রাখুন। তাহলে আয়কর দফতর কোনও প্রশ্ন করলে সহজেই তার উত্তর দিতে পারবেন।