Last Updated:
Potchitra Art Business: পটচিত্রের গ্রামে উপরি পাওনা বাহাদুর চিত্রকারের নিজস্ব সংগ্রহশালা! মিশরের পটচিত্র থেকে ঐতিহ্যবাহী গ্রামীণ সামগ্রী আগলে রেখে নয়া গ্রামে মন কাড়ছেন শিল্পী। সঙ্গে দেখিয়েছেন উপার্জনের নয়া দিশা। চড়া দামে পছন্দের সামগ্রী সংগ্রহ করছেন অনেকে।
পিংলা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: লাল মাটির মেঠো পথ ধরে এগোতেই চোখে পড়বে রঙ-বেরঙের দেওয়াল। পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের নয়া গ্রাম যেন জীবন্ত এক ক্যানভাস। বংশপরম্পরায় পট এঁকেই দিন গুজরান করেন এখানকার শতাধিক পটুয়া পরিবার। দেশ-বিদেশের পর্যটকদের নিত্য আনাগোনা এই তল্লাটে। তবে চিরাচরিত এই পটচিত্রের টানের বাইরেও এখন নয়া গ্রামে পা রাখলে মিলছে এক অভাবনীয় চমক। পটুয়াপাড়ার প্রখ্যাত শিল্পী বাহাদুর চিত্রকরের ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা সংগ্রহশালাটি পর্যটকদের কাছে হয়ে উঠেছে এক উপরি পাওনা, যা অনায়াসেই দর্শকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে ফেলে আসা অতীতে।