Last Updated:
কিংবদন্তী বাঙালি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবার্ষিকী স্মরণে কেন্দ্রীয় সরকার ১০০ টাকার একটি মুদ্রা প্রকাশ করবে। ১৯২৬ সালের ৩রা সেপ্টেম্বর জন্মগ্রহণকারী উত্তম কুমার৷
নয়াদিল্লি: কিংবদন্তী বাঙালি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে সরকার স্মারক মুদ্রা প্রকাশ করবে৷ বাংলার সর্বকালের অন্যতম সেরা অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষ স্মরণে কেন্দ্রীয় সরকার ১০০ টাকার একটি মুদ্রা প্রকাশ করবে। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন উত্তম কুমার৷ তাঁর প্রকৃত নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়—ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আইকনিক অভিনেতা ছিলেন এবং তিনি বাংলা চলচ্চিত্র জগতের ‘মহানায়ক’ হিসেবে ব্যাপকভাবে সমাদৃত।
