Last Updated:
US-Iran War: মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইরানের দুই দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা অভিযান চালানোর দাবি করেছে আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, হামলার জবাবে ইরানের পাঁচটি তেলবাহী জাহাজ ‘ধ্বংস’ বা অচল করে দেওয়া হয়েছে।
ইরানের ৫ তৈলবাহী জাহাজকে ধ্বংস করে দিয়েছে আমেরিকা, এমনই দাবি মার্কিন সেনাবাহিনীর৷ মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন নৌযুদ্ধজাহাজকে দুইবার লক্ষ্য করার পর মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবাহী জাহাজ ধ্বংস করেছে৷
