তেহরান : এবার মার্কিন সামরিকবাহিনীর “সবথেকে আধুনিক” সাবমেরিন আটক করা হল। হরমুজ প্রণালীর মুখেই চালকবিহীন সাবমেরিনটি আটক করা হয়েছে বলে দাবি করেছে ইরান নৌবাহিনী। ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পসের সরকারি সংবাদমাধ্যম সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নৌবাহিনী জানিয়েছে যে, একটি জটিল গোয়েন্দা অভিযানের মাধ্যমে তারা চালকবিহীন সাবমেরিনটি-যা ‘ডাইভ-এলডি’ (Dive-LD) -কে আটক করা হয়েছে। এতে বলা হয়েছে যে, সাবমেরিনটি বিশ্বের সর্বাধুনিক সাব-সারফেস ভেহিকেল প্রযুক্তিতে সজ্জিত। পাশাপাশি তারা আটক করা যানটির একটি ভিডিও প্রকাশ করেছে। শুধু তাই নয়, সেপাহ নিউজের রিপোর্ট অনুযায়ী, হরমুজ প্রণালীর ওপর MQ-9 রিপার ড্রোন গুলি করে নামিয়েছে IRGC-র এয়ার ডিফেন্স সিস্টেম।
কী বলছে আমেরিকা ?
আইআরজিসি (IRGC)-র ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনীও একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, আঞ্চলিক জলসীমায় সমীক্ষা চালানোর সময় তাদের একটি ডুবো ড্রোন একদিন আগে ‘যান্ত্রিক ত্রুটির’ কবলে পড়েছিল। তবে ইরান যেটি বাজেয়াপ্ত করেছে, সেটি একই কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। পেন্টাগনের এক মুখপাত্র বলেছেন, “এটি চলতে থাকা অভিযানের অংশ হিসেবে আঞ্চলিক জলসীমায় সার্ভে করছিল। ত্রুটিপূর্ণ ড্রোনটি ছিল একটি পুরোনো মডেলের, এটি কোনও সংবেদনশীল তথ্য সংগ্রহ করেনি এবং এতে কোনও গোপনীয় সোনার বা রাডার সরঞ্জামও ছিল না।”
মার্কিন সামরিক বাহিনী চালকবিহীন নৌ-ব্যবস্থায়-(যার মধ্যে জলের নীচে ও উপরিভাগের জলযান অন্তর্ভুক্ত) ব্যাপক বিনিয়োগ করছে। এর লক্ষ্য হল, নাবিকদের ঝুঁকিতে না ফেলে সমুদ্রের বিশাল এলাকা পর্যবেক্ষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রতিপক্ষের জাহাজ ও সাবমেরিন শনাক্ত করার সাশ্রয়ী উপায় খুঁজে বের করা।
এদিকে ইরানের রিভোলিউশনারি গার্ড মার্কিন যুদ্ধজাহাজে আক্রমণের পরপরই তাদের বাহিনী ইরানের ৫টি অপরিশোধিত তেল ট্যাঙ্কার ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে ইউএস সেন্ট্রাল কম্যান্ড। CENTCOM সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে লিখেছে, গত দুই দিনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধজাহাজটিকে আঘাত করার লক্ষ্যে ইরানের দু’টি প্রচেষ্টার জবাবে আমেরিকার তরফে এই হামলা চালানো হয়।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে, “আক্রমণকারীরা” যাতে পুরোপুরি অনুতপ্ত হতে বাধ্য হয়, ততক্ষণ পর্যন্ত তারা দৃঢ়তার সঙ্গে তাদের (আমেরিকাকে) প্রতিরোধ অব্যাহত রাখবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি যুদ্ধের প্রতি ইরানের বিরোধিতার বিষয়টিও তুলে ধরেন।
Tukaram Mundhe: তুকারাম মুন্ডে – একটা নামেই থরহরিকম্প হচ্ছে গোটা Maharashtra | ABP Ananda