নয়াদিল্লি: ফিলিপিন্সে মাঝসমুদ্রে আগুন ধরে গেল ফেরিতে। যাত্রীদের নিয়ে যাওয়ার সময়ই আগুন লাগল। এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর উঠে আসছে। খোঁজ নেই ৮৬ যাত্রীর। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। (Philippines Ferry Fire)
বুধবার রাতে MV June Aster ফেরিটিতে আগুন লাগে বলে জানা গিয়েছে। পালাওয়ান থেকে কোরোন যাচ্ছিল সেটি। ফেরি ছেড়েছিল ম্যানিলার বাসেকো থেকে। ফিলিপিন্স উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র নোয়েমি কায়াবিয়াব জানিয়েছেন, ফেরিতে ১৩৪ জন সওয়ার ছিলেন, যাত্রী ছিলেন ১১৭ জন, কর্মী ছিলেন ১৭ জন। (Ferry Fire)
দুর্ঘটনার পর পরই শুরু হয় উদ্ধারকার্য। এখনও পর্যন্ত ৪২ জন যাত্রীকে উদ্ধার করা গিয়েছে বলে খবর। এখনও উদ্ধারকার্য চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। তবে আরও মানুষকে উদ্ধার করা যেতে পারে বলেও আশাবাদী ফিলিপিন্স উপকূলরক্ষীবাহিনী।
At least five people were killed and 87 are missing after a ferry caught fire off Palawan, Philippines, earlier today, officials said. pic.twitter.com/VEFQPqFCe9
— Open Source Intel (@Osint613) September 10, 2026
ফিলিপিন্স উপকূলরক্ষী বাহিনী যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে, দাউদাউ করে আগুন জ্বলছে ফেরিতে। অন্য দিকে, উদ্ধার করা দেহগুলি ব্যাগে ভরতে দেখা যায় উপকবলরক্ষী বাহিনীর কর্মীদের। কী করে আগুন লাগল ফেরিতে, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। ফেরির আগুন নেভানো চেষ্টাও চলছে পাশাপাশি।
PHILIPPINES FERRY FIRE LEAVES 5 DEAD, 87 MISSING
At least five people died and 87 were reported missing after passenger ferry MV June Aster caught fire near Coron, Palawan.
So far, 42 people have been rescued. A total of 134 people were onboard. pic.twitter.com/uLtsHnxCCP
— Subodh Kumar (@kumarsubodh_) September 10, 2026
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কোরোন থেকে ১.২ নটিক্যাল মাইল দূরে সাগরে ভাসমান অবস্থাতেই আগুন লাগে ফেরিটিতে। সঙ্গে সঙ্গে উদ্ধারকার্য শুরু করা হলেও, এত ঢেউ রয়েছে সাগের যএ উদ্ধারকার্য ব্যহত হয়েছে। ঢেউয়ের ধাক্কায় ফেরিটি আরও দূরে সরে যায়। কোরোন পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। আগুন লাগার খবরে উদ্বিগ্ন ওই ফেরিতে সওয়ার যাত্রীদের পরিবার পরিজনেরা।
Atin Ghosh: রেস্তোরাঁ-খাদ্য বিপণিতে বেনিয়ম নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডেপুটি মেয়রের