Last Updated:
আলজেরিয়া সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে এবং ১১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে আমিরশাহি রেজাস্টার্ড সব বিমানের জন্যই নিজেদের আকাশীমা বন্ধ করল উত্তর আফ্রিকার এই দেশটি ৷
আলজিয়ার্স: বছরের পর বছর ধরে দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার পর আবু ধাবির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে আলজেরিয়া ৷ এবার সংযুক্ত আরব আমিরশাহিতে রেজিস্টার্ড অসামরিক ও সামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমাও বন্ধ করে দিল আলজেরিয়া।
