নয়াদিল্লি: কৃত্রিম মেধার বাড়বাড়ন্তে কি বিপদ ঘনিয়ে আসার সম্ভাবনা বাড়ছে? বেশ কিছু দিন ধরেই প্রশ্ন উঠছিল বিভিন্ন মহল থেকে। এবার জল্পনা আরও উস্কে দিলেন প্রযুক্তি জগতের রথী-মহারথীরা। Anthropic কর্তা ড্যারিও আমোডেই, OpenAI কর্তা স্যাম অল্টম্যানের পর এবার AI নিয়ে পিছু হটার সুপারিশ করলেন ধনকুবের ইলন মাস্ক। সব হাতছাড়া হওয়ার আগে AI-এর গতিরোধ করার পক্ষে সওয়াল করলেন তিনি। (AI Slow Down Demands)
শনিবার নিজের ব্লগে প্রথম AI নিয়ে কাজের গতি শ্লথ করার পক্ষে সওয়াল করেন ড্যারিও। AI এজেন্টরা একজোট হয়ে বিদ্রোহ ঘোষণা করতে পারে, সাইবার হামলা করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ড্যারিও লেখেন, ‘যে গতিতে AI-এর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে, তাতে আমি আশঙ্কা করছি যে আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে গোটা ইন্টারনেট জগতের নিয়ন্ত্রণ দখল করে নিতে পারে ঝাঁক ঝাঁক AI. এতে কয়েকশো বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হতে পারে। প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা বা নিয়ন্ত্রণের কাঠামো ছাড়া AI শক্তিশালী হয়ে উঠলে ক্ষতি আরও বাড়তেই থাকবে’। (Artificial Intelligence)
এ প্রসঙ্গে মারাত্মক দু’টি ঘটনার উল্লেখ করেন ড্যারিও, যেখানে ১) AI-এর নিজেকে আরও উন্নত করে তোলার ক্ষমতা, ২) OpenAI এবং Hugging Face-এর সঙ্গে ঘটা সাম্প্রতিক ঘটনার কথা তুলে ধরেন তিনি। সম্প্রতি AI-এর একটি গোষ্ঠী গোপনে জোট বেঁধেছিল। তাদের জন্য নির্ধারিত নয় এমন লক্ষ্যবস্তুকে নিশানা করেছিল একজোট হয়ে। তাঁর বক্তব্য, ‘গতি নিয়ন্ত্রণের অর্থ AI মডেলের প্রশিক্ষণ বা প্রযুক্তিগত অগ্রগতি থামিয়ে দেওয়া নয়, বরং দেখতে হবে, বিভিন্ন সংস্থা যেন নিজ নিজ মডেল তৈরির ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখে, সুরক্ষা বজায় রাখতে পর্যাপ্ত সময় নেয় এবং তৃতীয় পক্ষকে দিয়ে যেন মূল্যায়ন করানো হয়’।
মাইক্রোব্লগিং সাইট X-এ ড্যারিওর সমর্থনে মুখ খোলেন OpenAI-এর সিইও অল্টম্যান। তিনি লেখেন, ‘ড্যারিওর সঙ্গে একমত আমি। এই অগ্রগতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন’। এর পর মুখ খোলেন মাস্কও। তিনি লেখেন ‘ড্যারিও সঠিক কথা বলছেন’। AI-এর এই বাড়বাড়ন্তে ড্যারিও, অল্টম্যান এবং মাস্ক, তিন জনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তাঁরা AI-এর গতিরোধ করার কথা বলায় আশঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যিই বড় কিছু ঘটতে পারে? তবে তাঁদের মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি Anthropic, OpenAI এবং SpaceX.
প্রযুক্তি জগতের রথী-মহারথীদের এহেন সতর্কবার্তায় উদ্বেগ ছড়িয়েছে। কারণ অতি সম্প্রতিই Anthropic থেকে পদত্যাগ করেন গবেষক জেকব কক্সন। পদত্যাগের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, “যাঁরা AI তৈরি করছেন, তাঁদের দৃঢ় বিশ্বাস যে চলতি দশকের শেষ নাগাদ AI আমাদের সকলকে মেরে ফেলতে পারে। Anthropic এবং OpenAi নিরাপত্তার চেয়ে উন্নত AI তৈরির প্রতিযোগিতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। মানুষের জীবন নিয়ে জুয়া খেলছে ওরা। প্রযুক্তির ক্ষমতাকে খাটো করে দেখবেন না। সুপার হিউম্যান সিস্টেম আসতে চলেছে, যা সব হ্যাক করে নিতে পারে, যে কোনও ক্ষেত্রে বিপ্লব ডেকে আনতে পারে, সত্যিকারের ক্ষমতা এবং সম্পদ দখল করে নিতে পারে।” অদূর ভবিষ্যতে AI মানবজাতির জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে বলেও সতর্ক করেন তিনি। সম্প্রতি কর্মীদের কাজের গতি কমিয়ে আনতে নির্দেশ দেন অল্টম্যানও।
আরও পড়ুন: বড় ধাক্কা খেল Tata Sons, প্রাইভেট কোম্পানি থাকার আবেদন খারিজ, IPO আনতেই হবে, জানিয়ে দিল RBI
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda