নয়াদিল্লি: বিশুদ্ধ পানীয় জলপান নাগরিকদের সাংবিধানিক অধিকার নয় বলে রায় দিল আমেরিকার আপিল আদালত। পরিশ্রুত পানীয় জলের দাবিতে আদালতে গিয়েছিলেন আমেরিকার মিসিসিপি শহরের রাজধানী জ্যাকসনের বাসিন্দারা। সরকারের তরফে যে জল সরবরাহ করা হচ্ছে, তা পানের যোগ্য নয় বলে অভিযোগ করেছিলেন। সেই নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছিল আদালতে। শেষ পর্যন্ত আপিল আদালত জানাল, পরিশ্রুত পানীয় জল সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে না। (Clean Water Not Constitutional Right)
US Court of Appeals for the Fifth Circuit এই রায় দিল। ১০-৫ রায়ে বলা হয়, “জ্যাকসন মিসিসিপিতে দূষিত পানীয় জলের যে অভিযোগ, তাতে অধিকার লঙ্ঘিত হয়নি। সরকারের প্রত্যেক অন্যায় কর্মের প্রতিকারের ব্যবস্থা নেই সংবিধানে।” নিম্ন আদালত আগেই ওই মামলা খারিজ করে দিয়েছিল। সেই সিদ্ধান্তই বহাল রাখল আপিল আদালত। (Clean Water Row)
আরও পড়ুন: মাঝপথে দলবদলে সাংসদ-বিধায়কদের ১০ বছরের জন্য নিষিদ্ধ করার দাবি এবার, কপিল সিব্বল বললেন…
জ্যাকসনের বাসিন্দারা আদালতে জানিয়েছিলেন, তাঁদের শহরের পানীয় জল নিরাপদ নয়। জলে অত্যধিক সিসা এবং অন্য দূষিত পদার্থ মিশে রয়েছে। পরিশ্রুত পানীয় জল পান এবং সরকারের কাছ থেকে সঠিক তথ্য পাওয়ার অধিকারের কথা তুলে ধরেন তাঁরা। কিন্তু আপিল আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকরা জানান, জ্যাকসনের বাসিন্দারা এমন সাংবিধানিক অধিকারের স্বীকৃতি চাইছেন, আমেরিকার ইতিহাস এবং ঐতিহ্যে যার কোনও ভিত্তি নেই।
সংখ্যাগরিষ্ঠ বিচারকরা জানান, অন্য প্রক্রিয়ায় আইনি লড়াইয়ে নামতে পারতেন স্থানীয় বাসিন্দারা। ক্ষতিপূরণ দাবি করতে পারেন তাঁরা, অথবা এমন কাউকে নির্বাচিত করার দাবি তুলতে পারতেন যিনি পরিশ্রুত পানীয় জল সরবরাহের দায়িত্ব নেবেন এবং প্রতিকারের ব্যবস্থা করবেন। আমেরিকার কর্নেল ইউনিভার্সিটি ল স্কুলের তথ্য বলছে, ক্ষতিপূরণের দাবি জানিয়ে ‘অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত’ হওয়ার অভিযোগ তোলা যায়। এর ফলে ক্ষতির জন্য দায়ভার চাপানো যেত বিবাদী পক্ষের উপর।
আরও পড়ুন: ২২ বছর আগে জমিয়ে রাখা ভ্রূণ থেকে জন্ম নিল ফুটফুটে শিশু, IVF-এর দুনিয়ায় নতুন মাইলফলক
জ্যাকসন শহরের বাসিন্দাদের ৮০ শতাংশই কৃষ্ণাঙ্গ। তাঁদের দাবি, পানীয় জলের গুণমান নিয়ে বহু বছর ধরে অভিযোগ জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু সরকারের তরফে কোনও সদুত্তর পর্যন্ত মেলেনি। যদিও আদালত ওই অভিযোগ খারিজ করে দিয়েছে। বলা হয়েছে, জ্যাকশনের পানীয় জলের মানোন্নয়নে দিনরাত পরিশ্রম করছেন আধিকারিকরা। একলা ছেড়ে দেওয়া হয়নি কাউকে। তবে সংবিধান যে বিশুদ্ধ জলের নিশ্চয়তা প্রদান করে না, সেকথা ‘অনস্বীকার্য’। ‘বিশেষ সম্পর্কে’র অনুপস্থিতিতে অঙ্গরাজ্য বা তার সীমানার মধ্যে বসবাসকারীদের মানুষকে মৌলিক পরিষেবা প্রদানের বাধ্যবাধকতা নেই। জল শোধন থেকে বর্জ্য নিষ্কাশন, দক্ষতার সঙ্গে সব কিছু সম্পন্ন করতে সাংবিধানিক বাধ্যবাধকতা নেই পৌরসভাগুলির। তবে অভিযোগকারীদের প্রতি সহানুভূতিশীল আদালত। তবে সহানুভূতি সাংবিধানিক অধিকার হিসেবে রূপান্তরিত হতে পারে না।
জ্যাকসন শহরে পানীয় জলের গুণমান নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সেই নিয়ে অভিযোগ দায়ের করে National Association for the Advancement of Colored People (NAACP). তাদের অভিযোগে বলা হয়েছিল, মিসিসিপি অঙ্গরাজ্যের সরকারের দ্বারা নাগরিক অধিকার আইন লঙ্ঘিত হয়েছে। পানীয় জলের নিরাপত্তা খাতে বরাদ্দকৃত অর্থ জ্যাকসনের পরিবর্তে শ্বেতাঙ্গ অধ্যুষিত এলাকায় পাঠিয়ে দিয়েছে তারা, যা জাতি বৈষম্যের শামিল। আধুনিক সমাজে এই ধরনের বৈষম্য় কাম্য নয়। ইচ্ছাকৃত ভাবে জ্যাকসনের বাসিন্দাদের বঞ্চিত করা হচ্ছে বলে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছিল।
Tarak Singh in Salt Lake BJP Office | আচমকা BJP দফতরে কেন গেলেন তারক সিং?