Last Updated:
New Business Idea: পড়ার ফাঁকে উলের নকশায় বাজিমাত কেশিয়াড়ির নন্দিতার! ঘরোয়া কারুকাজে আধুনিকতার ছোঁয়া এনে ঘরে বসেই মাসে উপার্জনের নয়া দিশা দেখিয়েছেন এই কলেজ ছাত্রী। কাস্টমাইজড ব্যাগ, চাদর ও সোয়েটার তৈরি করে অনলাইন ও অফলাইনে চালাচ্ছেন ব্যবসা।
কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সময়ের সঙ্গে মানুষের রুচি বদলায়, ফেরে চেনা স্মৃতিও। একসময় গ্রামবাংলার প্রায় প্রতিটি ঘরেই মা-ঠাকুমারা অবসর পেলেই হাতে তুলে নিতেন উলের কাঁটা। নিপুণ আঙুলের ছোঁয়ায় তৈরি হতো শীতের নরম সোয়েটার কিংবা ডাইনিং টেবিলের ফল ঢাকার নকশাদার ছোট চাদর। আধুনিকতার চাকচিক্যে হাতে বোনা সেই সব সামগ্রী ক্রমশ হারিয়ে যেতে বসেছিল। কিন্তু ঐতিহ্যের সেই চেনা কারুকাজেই হালফিলের আধুনিকতার ছোঁয়া এনে স্বনির্ভরতার এক নতুন পথ তৈরি করেছেন পশ্চিম মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামের তরুণী। পুরনো হস্তশিল্পকে ‘কাস্টমাইজ’ করে তিনি প্রমাণ করেছেন, ইচ্ছে আর ধৈর্য থাকলে ঘরে বসেই রোজগারের পথ খুলে যায়।