Last Updated:
Shola Haat: যেদিকে চোখ যায় শুধু ধবধবে সাদা শোলা! মন্দিরবাজারের পুকুরিয়া হাটে হয় লক্ষ লক্ষ টাকার ব্যবসা। দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে এখানকার শোলা শিল্প। এখানে শোলা সংগ্রহ করে এনে, তা শুকিয়ে হাটে বিক্রির উপযোগী করে তোলেন স্থানীয় বাসিন্দারা।
মন্দির বাজার, নবাব মল্লিক: মন্দিরবাজারে রয়েছে শোলার হাট, যেখানে শোলা ছাড়া মেলেনা অন্য কিছু। জেলার সব থেকে বড় শোলার হাটে শোলা ছাড়া আর পাওয়া যায় না অন্য কিছু। এখান থেকে শোলা রাজ্যের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এই হাটে যে দিকেই তাকাবেন সেই দিকেই দেখতে পাবেন শোলার বিকিকিনি। শোলা গাছ চাষ করার পর তা শুকিয়ে এনে এখানে বিক্রি করা হয়। এখান থেকে শোলা কিনে নিয়ে গিয়ে শোলার কাজ করেন শিল্পীরা।