কলকাতা: রুপোলি পর্দা থেকে সাময়িকভাবে দূরে সরে এলেও, সম্ভবত জীবনের অন্যতম সেরা সময়টা কাটাচ্ছেন, অভিনেত্রী ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা, ২০২৫ সালে তাঁদের কোল আলো করে আসে, একরত্তি ছেলে। সন্তান জন্মের আগে থেকেই রুপোলি পর্দা থেকে দূরে সরে গিয়েছিলেন ক্যাটরিনা। বিয়ের পর থেকেই তিনি ধীরে ধীরে কাজ কমিয়ে দেন। মা হওয়ার পর থেকে, পরিবারের সঙ্গেই সময় কাটছে তাঁর। সময় দিচ্ছেন একরত্তি পুত্রসন্তানকে। সোশ্যাল মিডিয়ায় জন্মদিন কাটানোর মিষ্টি ছবিও শেয়ার করে নিয়েছিলেন তিনি। তবে গণেশ চতুর্থীর দিন, অম্বানি পরিবারের পুজোয় এসেছিলেন ক্যাটরিনা। কিন্তু তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, চূড়ান্ত ট্রোলিং, বডি শেমিং-এর শিকার হয়েছেন তিনি।
মা হওয়ার পরে চেহারায় বদল, চূড়ান্ত ট্রোলিং ক্যাটরিনাকে
২০২৫ সালের নভেম্বর মাসে মা হয়েছেন ক্যাটরিনা। এরপরে এখনও পর্যন্ত ওজন কমিয়ে আগের তন্বী চেহারায় ফিরে আসতে পারেননি তিনি। এখনও তাঁর ওজন বেশ কিছুটা বেশি। কিন্তু সেই ছবি প্রকাশ্যে আসতেই. কটাক্ষের শিকার হয়েছেন তিনি। অনেকেই নায়িকার আগের চেহারার সঙ্গে তাঁর বর্তমান চেহারার মিল খুঁজে পাচ্ছেন না। শুধু চেহারা নয়, বদল এসেছে ক্যাটরিনার চোখে-মুখেও… এমনটাই বলছে সোশ্যাল মিডিয়া। এই প্রসঙ্গে বলিউড চুপ থাকলেও, অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন, অভিনেতা আলি জাফর। সোশ্যাল মিডিয়ায় এই ট্রোলিংয়ের কড়া নিন্দা করে তিনি বলেন, ‘ওঁকে ওঁর মতো বাঁচতে দাও।’
তবে, ক্যাটরিনাই প্রথম নন, মা হওয়ার পরে ওজন বেড়ে যাওয়ার কারণে ট্রোলিংয়ের স্বীকার হয়েছেন একাধিক নায়িকা। ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai), যিনি বলিউডে তাঁর সৌন্দর্য্যের জন্য সমাদৃত, তিনি পর্যন্ত ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন। মা হওয়ার পরে অনেকটাই ওজন বেড়ে গিয়েছিল ঐশ্বর্য্য রাইয়ের। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে, শরীরকে কষ্ট দিয়ে তিনি তাঁর পুরনো চেহারায় ফিরতে চান না। সময় নিয়ে ওজন কমাতে চান তিনি। ওজন বেশি হওয়ার পরেও, আড়ালে থাকেননি ঐশ্বর্য্য। তিনি কানের লাল কার্পেটে পর্যন্ত হেঁটেছিলেন। তাঁর বিশ্বাস ছিল, ওজন আর ফ্যাশনের মধ্যে কোনও সম্পর্ক নেই। মাতৃত্ব সর্বদা সুন্দর। অন্যদিকে রিচা চড্ডা, স্বরা ভাস্করের মতো অভিনেত্রী, যাঁদের মা হওয়ার পরে সাময়িক ওজন বেড়ে গিয়েছিল, তাঁরাও সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন।
Jeetu Kamal: নতুন সরকারের থেকে প্রত্যাশা কমেছে, বিতর্ক আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে, কাজে নয়: জিতু কমল