সম্প্রতি হাউটারফ্লাই-এর ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি চ্যাট সেশনে শ্রেয়াকে তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে, “আমি ভাগ্যবান, আমি এই মানুষটিকে পেয়েছি।” তিনি আরও বলেন, “সে পুরো বাড়ির দেখাশোনা করে। সে এমনকি… কারণ সে নিজের শর্তে থাকতে ভালোবাসে, সে নিজের থালাবাসন নিজেই ধুতে ভালোবাসে, এবং রান্নাঘরও পরিষ্কার করে। আর আমি করলে সে বিরক্ত হয়।” তিনি আরওবলেন যে, যেহেতু তারা দুজনেই “কঠোর পরিশ্রম” করেন, তাই তারা সবসময় বাড়ির কাজগুলো একসঙ্গে করেন।
